২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ৩

নড়াইলের লোহাগড়া ও সদর উপজেলায় বৃহস্পতিবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2007, 04:56 PM

Updated : 26 Aug 2022, 08:36 PM

নড়াইল, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নড়াইলের লোহাগড়া ও সদর উপজেলায় বৃহস্পতিবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, উপজেলার দিঘলিয়া ইউনিয়নের লুটিয়া গ্রামের অনিমা রানী ঘোষ (৬৫), অনুপ কুমার ঘোষ (৪০) ও সদর উপজেলার গন্ধব্যখালী গ্রামের ডালিম মিয়া (২৬)। লুটিয়া গ্রামের মো. লিটন জানান, অনিমা রানী ঘোষ গোসলখানায় যাবার পথে বিদ্যুতের ঝুলন্ত তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় তাকে বাচাঁতে পাশের বাড়ির অনুপ কুমার ঘোষ এগিয়ে এলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এদিকে, সদর উপজেলার বাসিন্দা ডালিম মিয়া বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঘরের বিদ্যুতের ওয়্যারিং এর কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় লোহাগড়া ও নড়াইল সদর থানায় দুটি অপমৃত্যু মামলা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/জেকে/২২৫৫ ঘ.