২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট বিভাগে ভোটার তালিকার কাজ শুরু

সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় ভোটার নিবন্ধন শুরুর মধ্য দিয়ে সিলেট বিভাগে ভোটার তালিকা তৈরির কাজ বুধবার শুরু হয়েছে। সকাল ১০টায় তাহিরপুর উপজেলার বালিজুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র তৈরির কার্যক্রম এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার আজিজ হাসান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2007, 12:26 PM

Updated : 26 Aug 2022, 08:36 PM

সিলেট, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় ভোটার নিবন্ধন শুরুর মধ্য দিয়ে সিলেট বিভাগে ভোটার তালিকা তৈরির কাজ বুধবার শুরু হয়েছে। সকাল ১০টায় তাহিরপুর উপজেলার বালিজুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র তৈরির কার্যক্রম এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার আজিজ হাসান। ওই সময় উপস্থিত ছিলেন সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোর্শেদুল হক, সুনামগঞ্জ জেলা প্রশাসক সাবের হোসেন, পুলিশ সুপার শফিকুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আবু তাহের প্রমুখ। প্রথম দিন তাহিরপুর উপজেলার বালিজুড়ি, দক্ষিণ শ্রীপুর ও তাহিরপুর সদর ইউনিয়নের বালিজুড়ি সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধ্য তাহিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণপুল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটার নিবন্ধন কেন্দ্রে কাজ চলে। বৃহস্পতিবার আরও নয়টি কেন্দ্রে কাজ শুরু হবে বলে জেলা নির্বাচন কর্মকর্তা জানান। এভাবে পর্যায়ক্রমে সর্বমোট ৪০টি কেন্দ্রে আগামী ৬ অক্টোবর পর্যন্ত নিবন্ধন কাজ চলবে বলে তিনি জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮২৭ ঘ.