২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্ণফুলী নদীতে গ্যাস লাইনের আগুন নিভেছে

চট্টগ্রামের কালুরঘাট সেতুর কাছে কর্ণফুলী নদীতে বাখরাবাদের গ্যাস লাইনে মঙ্গলবার রাতে আগুন ধরে যায়। রাত সাড়ে ৮টার দিকে আগুন ধরার পর চার থেকে পাঁচশ ফুট উঁচু আগুনের শিখা দেখে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দেয়। এর পরপরই বাখরাবাদ থেকে চট্টগ্রাম অঞ্চলের প্রধান লাইনে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। তিন ঘণ্টা চেষ্টার পর দমকল ও বাখরাবাদের প্রকৌশলীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। রাত পৌনে ১২টার দিকে আগুন পুরোপুরি নিভে যায়। তবে এই দুর্ঘটনার কারণ জানা যায়নি। বিস্তারিত জানাচ্ছেন রুহুল আমিন রানা। (আরও তথ্যসহ-২)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2007, 04:36 PM

Updated : 26 Aug 2022, 08:36 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের কালুরঘাট সেতুর কাছে কর্ণফুলী নদীতে বাখরাবাদের গ্যাস লাইনে মঙ্গলবার রাতে আগুন ধরে যায়। রাত সাড়ে ৮টার দিকে আগুন ধরার পর চার থেকে পাঁচশ ফুট উঁচু আগুনের শিখা দেখে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দেয়। এর পরপরই বাখরাবাদ থেকে চট্টগ্রাম অঞ্চলের প্রধান লাইনে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। তিন ঘণ্টা চেষ্টার পর দমকল ও বাখরাবাদের প্রকৌশলীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। রাত ১১টা ৪০ এর দিকে আগুন পুরোপুরি নিভে যায়। তবে এই দুর্ঘটনার কারণ জানা যায়নি। বিস্তারিত জানাচ্ছেন রুহল আমিন রানা। (আরও তথ্যসহ-২) বাখরাবাদ গ্যাসের প্রকৌশলী মো. নাহিদ রাত পৌনে বারটায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, আগুন পুরোপুরি নিভ গেছে। আগুন লাগার পর চট্টগ্রামে গ্যাস সরবরাহের প্রধান লাইনে বন্ধ করে দেওয়া হলেও ঘণ্টাখানেকের মধ্যে আবার সরবরাহ শুরু করা যাবে বলে আশা করা যাচ্ছে। তিনি জানান, রাত সাড়ে আটটার দিকে কালুরঘাট সেতু থেকে প্রায় আধা কিলোমিটার দূরে ইস্পাহানী জুট মিলের সামনে কর্ণফুলী নদীর নিচ দিয়ে যাওয়া গ্যাসের পাইপ লাইনে আগুন ধরে যায়। ওই জায়গা দিয়ে যাওয়া গ্যাসের অনেকগুলো পাইপের একটিতে এ দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনার কারণ জানা জায়নি। এর আগে রাত পৌনে ১১টায় বাখরাবাদ গ্যাস সিস্টেম লিমিটেডের নিয়ন্ত্রণ কক্ষ থেকে গ্যাসের প্রধান লাইনে সরবরাহ বন্ধ করে দেওয়ার কথা জানানো হয়। কালুরঘাটের বাসিন্দা মো. ফরহাদ রাত ১০টায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সাড়ে ৮টার দিকে নদীর মাঝখানে হঠাৎ করে আগুন জ্বলে ওঠে। রাত পৌনে এগারটায় ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির কর্মকর্তা জামিল উদ্দিন ঘটনাস্থল থেকে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রথমে আগুনের শিখা সাড়ে চারশ থেকে পাঁচশ ফুট উঁচু ছিল। নদীর মাঝখানে প্রায় ৪০ থেকে ৫০ মিটার জুড়ে আগুন জ্বলছিল। তিনি জানান, আগুন লাগার পর এলাকাবাসী ও রাস্তায় চলাচলকারী পথচারীরা প্রথমে ধারণা করেন কোনো শিল্প কারখানায় আগুন লেগেছে। এ কারণে তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে কালুরঘাট সেতুর উভয় পাশের রাস্তায় তীব্র যানজট দেখা দেয়। আগুন নিভে যাওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এসএনডি/জেকে/এমএইচবি/২২৩২ ঘ.