২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীর গলাচিপায় পৌর কমিশনার আটক

গলাচিপা উপজেলার মদিনা মসজিদ এলাকা থেকে মঙ্গলবার দুপুরে গলাচিপা পৌরসভার কমিশনার বসার প্যাদাকে (৩০) আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2007, 10:57 AM

Updated : 26 Aug 2022, 08:36 PM

পটুয়াখালী, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- গলাচিপা উপজেলার মদিনা মসজিদ এলাকা থেকে মঙ্গলবার দুপুরে গলাচিপা পৌরসভার কমিশনার বসার প্যাদাকে (৩০) আটক করেছে র‌্যাব। র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্প অধিনায়ক মেজর সহীদুর রহমান ওসমানী বলেন, "গ্রেপ্তারকৃত বসার পাঁচটি মামলার পলাতক আসামি। এছাড়া তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে।" বসার প্যাদাকে জিজ্ঞাসাবাদ শেষে থানায় সোপর্দ করা হবে বলে ওই র‌্যাব কর্মকর্তা জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/১৬৫৫ ঘ.