২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এ এস এইচ কে সাদেকের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

সাবেক শিক্ষামন্ত্রী এ এস এইচ কে সাদেকের মৃত্যুতে প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ গভীর শোক প্রকাশ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2007, 10:54 AM

Updated : 26 Aug 2022, 08:36 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক শিক্ষামন্ত্রী এ এস এইচ কে সাদেকের মৃত্যুতে প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ গভীর শোক প্রকাশ করেছেন। সোমবার এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা মরহুম এ এস এইচ কে সাদেকের দীর্ঘ ও বর্ণাঢ্য কর্মজীবনের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, তিনি ছিলেন একজন দক্ষ ও মেধাবী সিভিল সার্ভেন্ট। পরবর্তীতে একজন জনপ্রতিনিধি হিসেবেও তিনি দেশের কল্যাণে কাজ করেছেন। প্রধান উপদেষ্টা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএ/এসএনডি/১৬৫৫ ঘ.