২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারের দাবিতে ঝিনাইদহে সড়ক অবরোধ

সারের দাবিতে সোমবার সকালে শৈলকুপা উপজেলার ভাটই বাজারে কুষ্টিয়া-ঝিনাইদহ সড়ক অবরোধ করে কৃষকরা। পরে প্রশাসনের কর্মকর্তাদের আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়। দেড় ঘণ্টার অবরোধ চলাকালে ব্যাপক যানজট দেখা দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2007, 09:31 AM

Updated : 26 Aug 2022, 08:36 PM

ঝিনাইদহ, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সারের দাবিতে সোমবার সকালে শৈলকুপা উপজেলার ভাটই বাজারে কুষ্টিয়া-ঝিনাইদহ সড়ক অবরোধ করে কৃষকরা। পরে প্রশাসনের কর্মকর্তাদের আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়। দেড় ঘণ্টার অবরোধ চলাকালে ব্যাপক যানজট দেখা দেয়। জেলা পুলিশ সুপার আবুল খায়ের জানান, কৃষকরা শান্তভাবেই রাস্তার ওপর অবস্থান নেয়। পর্যাপ্ত সার দেওয়ার আশ্বাস পেয়ে তারা অবরোধ তুলে নেয়। সকাল সোয়া ৮টা থেকে পৌনে ১০টা কৃষকদের কেউ রাস্তার ওপর বসে কেউ দাঁড়িয়ে অবরোধ তৈরি করে। খবর পেয়ে পুলিশ সুপারের পাশাপাশি অতিরিক্ত জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলেন। কৃষকরা জানায়, সোমবার তাদের কাছে ভাটই বাজারের ডিলারের দোকান থেকে সার বিক্রির কথা ছিল। ভোর থেকেই কয়েকশ কৃষক এসে সার ডিলারের দোকানের সামনে লাইন দেয়। কিন্তু সার না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে তারা সড়ক অবরোধ করেন। গাবলা গ্রামের কৃষক নিয়ামত আলী জানান, তিনি চার বিঘা জমিতে রোপা আমন চাষ করেছেন। এ পর্যন্ত মাত্র ২০ কেজি সার পেয়েছেন। ভাটই গ্রামের কেয়ামত আলী বলেন, "নয় বিঘা জমিতে আমন চাষ করেছি। ১২০ কেজি সার দরকার। পেয়েছি মাত্র ৬০ কেজি।" শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হোসাইন খান জানান, সেপ্টেম্বর মাসে বরাদ্দ করা ৮০০ টন সার আনার পরপরই ফুরিয়ে যায়। তখন জরুরি ভাবে খুলনার ডুমুরিয়া বটিয়াঘাটা থেকে আরও দেড়শ টন সার আনা হয়। সে সারও ফুরিয়ে গেছে। কৃষি স