ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে বিশেষ কারাগারে শুক্রবার বিকেলে দেখা করেছেন ছোট ছেলে আরাফাত রহমানের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিঁথি।
এর আগে বৃহস্পতিবার বিকেলে বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান খালেদার সঙ্গে দেখা করেন।
শুক্রবার উপমহা-কারাপরিদর্শক মেজর শামছুল হায়দার ছিদ্দিকী জানান, শর্মিলা রহমান শাশুড়ির সঙ্গে ৩৫ মিনিট কথা বলেছেন।
শর্মিলা রহমান সিঁথি বিকেল ৪টা ৪৫ মিনিটে বিশেষ কারাগারে যান। এসময় গাড়িতে সঙ্গে ছিলেন সিঁথির নানী শাহানা আফজাল।
নিরাপত্তাবেষ্টনীর সামনে গাড়ি থামানো হয়। সেখান থেকে একটি অ্যাম্বুলেন্সে করে সিঁথিকে বিশেষ কারাগারের ভেতরে নিয়ে যাওয়া হয়। শাহানা আফজালের কারাগারের ভেতরে যাওয়ার অনুমতি না থাকায় তাকে গাড়িতেই অপেক্ষা করতে হয়।
বিকেল ৬টায় কারাগার থেকে বেরিয়ে আসেন সিঁথি। তবে তিনি সাংবাদিকদের সঙ্গে কোনও কথা বলেননি।
পরে উপ
bdnews24