২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনায় আহত প্রকৌশলী মনোয়ার মারা গেছেন

ত্রাণ বিতরণ করতে যাওয়ার পথে কুমিল্লার চৌদ্দগ্রামের কাছে গত মঙ্গলবার সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত প্রকৌশলী মনোয়ার আহমেদ (৬৮) বৃহস্পতিবার রাতে মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2007, 03:42 PM

Updated : 26 Aug 2022, 08:34 PM

ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ত্রাণ বিতরণ করতে যাওয়ার পথে কুমিল্লার চৌদ্দগ্রামের কাছে গত মঙ্গলবার সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত প্রকৌশলী মনোয়ার আহমেদ (৬৮) বৃহস্পতিবার রাতে মারা গেছেন। রাত ৮টায় অ্যাপেলো হাসপাতালে এই রোটারিয়ান মারা যান। তিনি অবিভক্ত পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার ফজলুল কাদের চৌধুরীর জামাতা। শুক্রবার সকাল ১১টায় গুলশানে আজাদ মসজিদে ও রাতে এশার নামাজের পর চট্ট্রগ্রামের জামায়াতুল ফালাহ মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। তারা সবাই শুক্রবার সকালে লন্ডন থেকে দেশে এসে পৌঁছাবেন বলে পারিবারিক সূত্র জানিয়েছে । বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এমএইচবি/২১২২ ঘ.