২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কচুয়ায় টর্নেডোতে ১৭টি বাড়ি-ঘর বিধ্বস্ত

চাঁদপুরের কচুয়ায় বুধবার রাতে টর্নেডোতে ১৭টি বাড়ি-ঘর বিধ্বস্ত হয়েছে। কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মো. নুরুল বাসির জানান, বুধবার রাতে কচুয়ায় সাচার এলাকায় টর্নেডো আঘাত হানে। এতে ১৭টি ঘর-বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2007, 07:06 AM

Updated : 26 Aug 2022, 08:35 PM

চাঁদপুর, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের কচুয়ায় বুধবার রাতে টর্নেডোতে ১৭টি বাড়ি-ঘর বিধ্বস্ত হয়েছে। কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মো. নুরুল বাসির জানান, বুধবার রাতে কচুয়ায় সাচার এলাকায় টর্নেডো আঘাত হানে। এতে ১৭টি ঘর-বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে টর্নেডোতে কেউ আহত বা নিহত হয়নি। ঝড়ের পর থেকে এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও যৌথবাহিনী কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১২৫৬ ঘ.