ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সম্পদের হিসাব গোপন করার অভিযোগে আওয়ামী লীগের সাবেক সাংসদ লোটাস কামাল, স্ত্রী কাশমিরী কামাল এবং দুই মেয়ে কাশফি কামাল ও নাফিসা কামালের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার বিকেলে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক শেখ ফাইয়াজ আলম।
মহানগর হাকিম মো. মিজানুর রহমান অভিযোগপত্র গ্রহণ করেন।
এতে বলা হয়েছে, লোটাস কামাল ও তার পবিবার দুদকে জমা বিবরণীতে দু'কোটি ৯৯ লাখ ৫৫ হাজার ৬৯৮ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।
দুদকের উপ পরিচালক শিরিন পারভীন ২৪ মার্চ গুলশান থানায় লোটাস কামালের পরিবারের বিরুদ্ধে এ ব্যাপারে মামলা করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এসএনডি/২০০৬ ঘ.
bdnews24