বরিশাল, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- গৌরনদী উপজেলার সরিকল বাজার থেকে মঙ্গলবার রাতে ৫০০ টাকার ৪৬টি জাল নোটসহ সিরাজুল ইসলাম (৩২) এবং ছালাম শেখ নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ।
গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই সরকার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম কে জানান, মঙ্গলবার রাত ৮ টার দিকে জালটাকা দিয়ে জিনিসপত্র কেনার সময় ওই দুই যুবককে স্থানীয়রা আটকে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাদের দেহ তল্লাশি করে ৫০০ টাকার ৪৬টি জাল নোট উদ্ধার করে।
তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৪৫৩ ঘ.
bdnews24