ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- একটি ভ্যানে স্থাপিত প্রতীকী কারাগারে বন্দি মা দেবকী। নিরাপদ স্থানের খোঁজে শিশু কৃষ্ণকে মাথায় নিয়ে উত্তাল নদীর ঢেউ ভেঙে এগিয়ে যাচ্ছেন বাবা বাসুদেব। আর অন্যপাশ থেকে শ' শ' মানুষ সমস্বর চিৎকার- 'শুভ শুভ শুভদিন, শ্রীকৃষ্ণের জন্মদিন'।
বৃষ্টিভেজা বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির এলাকা থেকে শুরু হওয়া জন্মাষ্টমীর শোভাযাত্রায় এমন বহুরূপে সেজেছিলেন কৃষ্ণ ভক্তরা। ধর্মীয় আবেগ ছাপিয়ে তাদের কণ্ঠে ধ্বনিত হয়েছে সা
bdnews24