২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটার তালিকার কাজ দেখতে বুধবার সাভার যাচ্ছেন রাষ্ট্রপতি

ছবিসহ ভোটার তালিকা তৈরির কাজ দেখতে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ বুধবার সাভার আসছেন। সাভারে রাষ্ট্রপতির এটাই হবে প্রথম সফর। রাষ্ট্রপতির সহকারী সামরিক সচিব লেফটেন্যান্ট কর্নেল মামুন অর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রপতি বুধবার সকাল ১১টায় সাভার বিশ্ববিদ্যালয় কলেজের ভোটার নিবন্ধন কেন্দ্রে উপস্থিত হবেন। পরে তিনি পৌর এলাকায় ভোটার তালিকা তৈরি করার কাজ পরিদর্শন করবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2007, 01:20 PM

Updated : 26 Aug 2022, 08:34 PM

সাভার, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ছবিসহ ভোটার তালিকা তৈরির কাজ দেখতে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ বুধবার সাভার আসছেন। সাভারে রাষ্ট্রপতির এটাই হবে প্রথম সফর। রাষ্ট্রপতির সহকারী সামরিক সচিব লেফটেন্যান্ট কর্নেল মামুন অর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রপতি বুধবার সকাল ১১টায় সাভার বিশ্ববিদ্যালয় কলেজের ভোটার নিবন্ধন কেন্দ্রে উপস্থিত হবেন। পরে তিনি পৌর এলাকায় ভোটার তালিকা তৈরি করার কাজ পরিদর্শন করবেন। রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সাভার বাসস্ট্যান্ডে নির্মাণ করা হয়েছে সুদৃশ্য তোরণ। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ফকির বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, রাষ্ট্রপতির আগমন উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। বিভিন্ন পয়েন্টে মোতায়েন করা হয়েছে পুলিশ, আর্মড পুলিশ, বিডিআর, সেনা, এসএসএফ, বিভিন্ন গোয়েন্দা সংস্থাসহ প্রায় সাড়ে ৫০০ নিরাপত্তা সদস্য। মঙ্গলবার বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের কয়েকটি এলাকায় নিরাপত্তা তল্লাশি চালাতে দেখা গেছে। প্রসঙ্গত, গত ২৫ আগস্ট নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম. সাখাওয়াত হোসেন ছবিসহ ভোটার তালিকা তৈরির কাজ পরিদর্শন করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/বিআর/১৮৫৮ ঘ.