২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার চাইলে এরশাদ সম্পর্কে তথ্য দেবেন বিদিশা

সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা বলেছেন, সরকার চাইলে এরশাদ সম্পর্কে জানা সব তথ্য প্রকাশ করে দেবেন। মঙ্গলবার এরশাদের প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাটে আনুষ্ঠানিকভাবে ওঠা উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, "এর আগে রিমান্ডে নেওয়া হলে এরশাদকে বাঁচানোর চেষ্টা করেছি। এখন যা জানি সব বলে দেব।" বনানীর প্রেসিডেন্ট পার্কের তিনতলার এ ফ্ল্যাটটি তার নামে লিখে দিয়েছিলেন এরশাদ। এটি আগে ভাড়া দেওয়া ছিল। চলতি মাসের শুরুতে ফ্ল্যাটের দখল নেন বিদিশা। একই ভবনের ৫ ও ৬ তলায় এরশাদ ছেলে এরিককে নিয়ে থাকেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2007, 12:56 PM

Updated : 26 Aug 2022, 08:34 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা বলেছেন, সরকার চাইলে এরশাদ সম্পর্কে জানা সব তথ্য প্রকাশ করে দেবেন। মঙ্গলবার এরশাদের প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাটে আনুষ্ঠানিকভাবে ওঠা উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, "এর আগে রিমান্ডে নেওয়া হলে এরশাদকে বাঁচানোর চেষ্টা করেছি। এখন যা জানি সব বলে দেব।" বনানীর প্রেসিডেন্ট পার্কের তিনতলার এ ফ্ল্যাটটি তার নামে লিখে দিয়েছিলেন এরশাদ। এটি আগে ভাড়া দেওয়া ছিল। চলতি মাসের শুরুতে ফ্ল্যাটের দখল নেন বিদিশা। একই ভবনের ৫ ও ৬ তলায় এরশাদ ছেলে এরিককে নিয়ে থাকেন। সংবাদ সম্মেলনে বিদিশা বলেন, "২০০৫ সালের এ দিনে আমাকে এ বাসা ছেড়ে যেতে হয়। তখনকার সরকার ও একটি দল ষড়যন্ত্র করে এ ঘটনা ঘটিয়েছিল। সে সময় বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মীদের আমি পাশে পেয়েছি, এজন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ।" তিনি বলেন, "আমার আবার এ ফ্ল্যাটে ফিরে আসার মাধ্যমে প্রমাণ হলো যে ঘরের বউরা কেউ চুরি করতে পারে না।" এরশাদ এ ফ্ল্যাটে উঠতে মানা করেছেলেন জানিয়ে বিদিশা বলেন, "তার কথা আমি শুনিনি। শুধু ছেলে এরিকের জন্য এ ফ্ল্যাটে উঠেছি।" এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমি রাজনীতিতে ছিলাম, আছি ও থাকব। আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করব।" এরশাদ কেমন মানুষ এ প্রসঙ্গে বিদিশা বলেন, "সে নিকৃষ্ট মানের তবে ভাল অভিনেতা। তার যে জাতীয় পার্টি টিকে রয়েছে তার ভবিষ্যত নেই।" একই বাড়িতে থাকছেন- এরশাদের সঙ্গে দেখা হয়ে গেলে কী করবেন এ প্রশ্নের জবাবে তিনি বলেন, "দু'জনের দেখা হয়ে গেলে একজন মুসলমানের মতো সালাম দিয়ে কুশল জিজ্ঞেস করব। এরশাদের সঙ্গে একজন ভাল প্রতিবেশীর মতো আচরণ করব। রোজার সময় ইফতারি পাঠাব।" "এরশাদের সংসারে ফিরে যাওয়ার প্রশ্নই আসে না" বলেও জানান বিদিশা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসএনডি/১৮৫১ ঘ.