২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ণিল শোভাযাত্রা, কীর্তনে সারাদেশে জন্মাষ্টমী উদযাপিত

বর্ণাঢ্য শোভাযাত্রা, কীর্তন ও প্রার্থনাসহ ধর্মীয় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে মঙ্গলবার ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন করেছেন দেশের সনাতন ধর্মাবলম্বীরা। অনেক স্থানে বৃষ্টি হলেও এর মধ্যেও উৎসাহের কোনও কমতি ছিল না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2007, 12:39 PM

Updated : 26 Aug 2022, 08:34 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বর্ণাঢ্য শোভাযাত্রা, কীর্তন ও প্রার্থনাসহ ধর্মীয় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে মঙ্গলবার ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন করেছেন দেশের সনাতন ধর্মাবলম্বীরা। অনেক স্থানে বৃষ্টি হলেও এর মধ্যেও উৎসাহের কোনও কমতি ছিল না। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর চট্টগ্রাম অফিস জানায়, সকাল থেকে বৃষ্টি মাথায় নিয়ে বৈঞ্চবদের প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শুরু হয় জন্মাষ্টমী উৎসব। এরপরই খোলা ট্রাক ও পিকআপে করে খোল, তবলা ও ঢোল বাজাতে বাজাতে হিন্দু স