২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় দুই রোটারিয়ান নিহত

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় একটি জিপ ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মঙ্গলবার দুই রোটারিয়ানসহ তিন জন নিহত ও অপর তিন জন আহত হয়েছেন। এদিকে মুন্সীগঞ্জের শ্রীনগরে বাসচাপায় মারা গেছেন এক ব্যক্তি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর কুমিল্লা প্রতিনিধি জানান, সকাল ১০টার দিকে চৌদ্দগ্রামের নানকরা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জিপ ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2007, 08:09 AM

Updated : 26 Aug 2022, 08:34 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় একটি জিপ ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মঙ্গলবার দুই রোটারিয়ানসহ তিন জন নিহত ও অপর তিন জন আহত হয়েছেন। এদিকে মুন্সীগঞ্জের শ্রীনগরে বাসচাপায় মারা গেছেন এক ব্যক্তি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর কুমিল্লা প্রতিনিধি জানান, সকাল ১০টার দিকে চৌদ্দগ্রামের নানকরা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জিপ ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, দুর্ঘটনায় জিপ আরোহী রোটারিয়ান চট্টগ্রাম চেম্বারের পরিচালক শাহেদুল ইসলাম কাদেরী, স্টান্ডার্ড ব্যাংকের পরিচালক সালাম হারুন ও চালক মো. জহির ঘটনাস্থলেই মারা যান। জিপটিতে করে চাঁদপুরের হাইমচরে বন্যার্তদের জন্য ত্রাণসামগ্রী নিয়ে যাওয়া হচ্ছিল। দুর্ঘটনায় আহত রোটারিয়ান প্রকৌশলী মনোয়ার আহমেদ, আজগর স্বপন ও আঞ্জুমানে মফিদুল ইসলামের সহকারী পরিচালক সেলিম নাসেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান ওসি মোস্তাফিজুর রহমান। দুপুর ১২টার দিকে এ তিন জনকেই ঢাকায় পাঠানো হয়েছে। পুলিশ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, দুর্ঘটনায় জিপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। তবে এতে কাভার্ড ভ্যানের কেউ হাতাহত হয়নি। মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, শ্রীনগর উপজেলার ছনবাড়ি এলাকায় ঢাকা-মাওয়া সড়কে মঙ্গলবার সকালে বাসচাপায় এক জন নিহত হন। পুলিশ জানায়, মাওয়াগামী রংধনু পরিবহনের একটি বাসের চাপায় নূরুল ইসলাম (৭২) নামে ওই ব্যক্তি মারা যায়। পুলিশ বাসটি আটক করতে পারেনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৫৫ ঘ.