২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারপতি আমিরুলকে শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিয়োগ

সুপ্রিম কোর্টের আপীল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি আমিরুল কবীর চৌধুরীকে শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে দুই বছরের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2007, 03:27 PM

Updated : 26 Aug 2022, 08:33 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সুপ্রিম কোর্টের আপীল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি আমিরুল কবীর চৌধুরীকে শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে দুই বছরের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়। অন্যদিকে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) যুগ্ম-সচিব আতাউর রহমানকে সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত সিনিয়র সহকারী সচিব আকরাম হোসেনকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উপ-পরিচালকের (আইন) দায়িত্ব দেওয়া হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এমএসবি/২১২৫ ঘ.