২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল বোর্ডে এইচএসসিতে পাস ও জিপিএ-৫ এর সংখ্যা বাড়লো

বরিশাল শিক্ষাবোর্ডের ৩২ জন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর ফলাফলে পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে ৬ জন জিপিএ-৫ পেয়েছেন এবং আগের ফলাফলে অকৃতকার্য ঘোষিত ১১ জন পাস করেছেন। এছাড়া বাকি ১৬ জনেরও গ্রেডে উন্নতি ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2007, 02:07 PM

Updated : 26 Aug 2022, 08:34 PM

বরিশাল, সেপ্টেম্বর ৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বরিশাল শিক্ষাবোর্ডের ৩২ জন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর ফলাফলে পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে ৬ জন জিপিএ-৫ পেয়েছেন এবং আগের ফলাফলে অকৃতকার্য ঘোষিত ১১ জন পাস করেছেন। এছাড়া বাকি ১৬ জনেরও গ্রেডে উন্নতি ঘটেছে। সোমবার বরিশাল শিক্ষা বোর্ডে এই সংশোধিত ফলাফল প্রকাশ করা হয়। শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শাহ্ মোহম্মদ আলমগীর হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "১৩৬৫ জন পরীক্ষার্থী তাদের খাতা পূণনিরীক্ষার আবেদন করেছিল। তাদের মধ্যে ৩২ জনের ফলাফলে উন্নতি ঘটেছে।" তিনি আরো বলেন, "কিছু খাতা যথাযথভাবে দেখা না হওয়ায় এ ঘটনা ঘটেছে। এর জন্য দায়ী শিক্ষকদের (খাতা নিরীক্ষক) বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে অভিযুক্ত শিক্ষকদের আর খাতা নিরীক্ষার দায়িত্ব দেওয়া হবে না।" পরীক্ষা নিয়ন্ত্রক জানান, আরো ৬ জন জিপিএ ৫ পাওয়ায় এই বোর্ডে পূর্ণ জিপিএ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৬৫৮ হলো। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৯৪৪ ঘ.