২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক দুই প্রধামন্ত্রীর বিরুদ্ধে করা মামলার তদন্ত শুরু করেছে দুদক

সাবেক দুই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গত রোববার দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। দুদক সচিব মো. মোখলেস উর রহমান সোমবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2007, 01:47 PM

Updated : 26 Aug 2022, 08:34 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)---সাবেক দুই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গত রোববার দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। দুদক সচিব মো. মোখলেস উর রহমান সোমবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান। সাবেক দুই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গত রোববার দুদক বাদী হয়ে তেজগাও থানায় দুটি পৃথক মামলা দায়ের করে। এ মামলার বিষয়ে জানতে চাইলে দুদক সচিব সাংবাদিকদের বলেন, দুইটি মামলাতে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। মামলা দুটির আগে অনুসন্ধান কবে থেকে শুরু হয়েছে এবং এ অনুসন্ধান প্রতিবেদন কবে কমিশনে জমা দেওয়া হয়েছে-জানতে চাইলে দুদক সচিব এর কোন উত্তর দেননি। ব্যুরো থেকে কমিশন হওয়ার সময় কমিশনে বহাল না হওয়া ২৬৩ জনের বিষয়ে করা এক প্রশ্নের উত্তরে দুদক সচিব বলেন, বহাল না হওয়া কর্মকর্তা-কর্মচারীরা নিজেদের উদ্যোগে হাইকোর্টে করা রিট মামলাগুলো প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। যাচাই বাছাই করে যোগ্যদের কমিশনে রাখা হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআইএম/এমএ/১৯৪২ ঘ.