বাগেরহাট, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - মংলা বন্দরের পশুর চ্যানেলের কাছে শনিবার রাতে মল্লিক-১ নামের বালুবোঝাই একটি কার্গো ডুবে গেছে।
কার্গোর মালিক মাসুদ মল্লিক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সুনামগঞ্জ থেকে খুলনাগামী কার্গোটি মংলা নদীর ২ নং ক্রিক বয়ায় নোঙর করে ছিল। রাত ১০টার দিকে জলকুড়ি নামের একটি কার্গোর নোঙর ছিড়ে মল্লিক-১ কে সজোরে ধাক্কা দেয়। এর ফলে মল্লিক-১ এর নোঙর ছিড়ে এটি ডুবে যায়।
রোববার মংলা থানায় করা সাধারণ ডায়রিতে (জিডি) মাসুদ মল্লিক দুর্ঘটনার জন্য জলকুড়িকে দায়ী করেন। কার্গো ডুবির কারণে ৫০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জিডিতে উল্লেখ করা হয়।
বন্দর কর্তৃপক্ষের সদস্য (অপারেশন) লুৎফর রহমান জানান, রোববার সকালে বন্দর কর্তৃপক্ষের জরিপ দল দুর্ঘটনাস্থল চিহ্নিত করেছে। জরিপ কমিটির প্রতিবেদনে বলা হয়েছে যে, বালু বোঝাই কার্গো মল্লিক-১ নিমজ্জিত হবার কারণে নৌ-চলাচল বিঘি
bdnews24