২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

কুমিল্লার মনোহরপুর উপজেলায় শনিবার সকালে বাসের সঙ্গে ট্রাক্টরের সংঘর্ষে ট্রাক্টরের দু'জন নিহত ও একজন আহত হয়েছেন। নিহতরা হলেন, সদর উপজেলার নোয়াপাড়া গ্রামের রবিউল ও আবুল মিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2007, 01:33 PM

Updated : 26 Aug 2022, 08:33 PM

কুমিল্লা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কুমিল্লার মনোহরপুর উপজেলায় শনিবার সকালে বাসের সঙ্গে ট্রাক্টরের সংঘর্ষে ট্রাক্টরের দু'জন নিহত ও একজন আহত হয়েছেন। নিহতরা হলেন, সদর উপজেলার নোয়াপাড়া গ্রামের রবিউল ও আবুল মিয়া। কুমিল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তপন চন্দ্র সাহা জানান, শনিবার সকাল ৬টায় শহরের কান্দিরপার এলাকা থেকে করতোয়া পরিবহনের একটি বাস আব্দুস সালাম নামের একজন চুরি করে। সালাম বাসটি নিজে চালিয়ে পালানোর সময় মনোহরপুর এলাকায় এর সঙ্গে একটি ইট ভর্তি ট্রাক্টরের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাক্টরে থাকা শ্রমিক রবিউল নিহত ও চালকসহ দুজন আহত হন। ট্রাক্টর চালক আবুল মিয়াকে পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়। তপন চন্দ্র সাহা আরও জানান, দুর্ঘটনার পর সালাম বাসটি নিয়ে পালানোর সময় সদর উপজেলার বালু তুপা এলাকায় সেটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। স্থানীয় লোকজন এ সময় চালককে উদ্ধার করে আটকে রাখে। পরে পুলিশ গিয়ে আব্দুুস সালামকে গ্রেপ্তার করে। তার বাড়ি চৌদ্দগ্রামের সাজুকসার গ্রামে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এসএনডি/১৯১১ ঘ.