নড়াইল, আগস্ট ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- লোহাগড়া উপজেলার কুমড়ি গ্রামে এলাকার আধিপত্য নিয়ে দুই পক্ষের বিরোধের জের ধরে মিকাইল শেখ (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে বলে স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে লোহাগড়া থানার উপ-পরিদর্শক মো. হারুনার রশিদ জানান।
এলাকাবাসী জানায়, আধিপত্য বিস্তার নিয়ে তনু ফকির, বনি শেখ ও কোটা শেখ গ্র"পের সঙ্গে ইঞ্জিল শেখ, মন্নু শেখ ও আকবর শেখ গ্র"পের দীর্ঘ দিন যাবত বিরোধ চলে আসছে। শুক্রবার বিকালে ইঞ্জিল শেখ গ্র"পের লোকজন মিকাইল শেখকে একা পেয়ে কুপিয়ে হত্যা করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে হারুনার রশিদ জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০২৭ ঘ.
bdnews24