২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে গৃহবধূকে পিটিয়ে হত্যা

দাম্পত্য কলহের জের হিসেবে বৃহস্পতিবার রাতে আড়াইহাজার উপজেলার উজানগোবিন্দ এলাকায় গৃহবধূ রোকসানা আক্তার ময়না (২৬) কে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2007, 01:16 PM

Updated : 26 Aug 2022, 08:33 PM

নারায়ণগঞ্জ, আগস্ট ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দাম্পত্য কলহের জের হিসেবে বৃহস্পতিবার রাতে আড়াইহাজার উপজেলার উজানগোবিন্দ এলাকায় গৃহবধূ রোকসানা আক্তার ময়না (২৬) কে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ময়নার স্বামীকে আসামি করে একটি মামলা করেছেন তার বাবা আক্তারুজ্জামান। হত্যাকাণ্ডের পর থেকেই দুই সন্তানকে নিয়ে পলাতক রয়েছেন গৃহবধূর স্বামী প্রকৌশলী স্বামী সাইদুর রহমান সোহেল। ময়না তদন্তের জন্য পুলিশ শুক্রবার সকালে লাশটি নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। প্রতিবেশীদের উদ্ধৃতি দিয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাহফুজুল করীম জানান, দাম্পত্য কলহের জের ধরে সোহেল বৃহস্পতিবার রাতে ময়নাকে বেধড়ক মারধর করে। প্রতিবেশীরা ময়নাকে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। প্রকিবেশীরা পুলিশকে জানায়, সোহেল আড়াইহাজারের ভাই ভাই স্পিনিং মিলের কর্মরত। আট বছর আগে তিনি ময়নাকে বিয়ে করেন। তাদের দুজনেরই বাড়ি বগুড়া জেলার চকফরিদপুর এলাকায়। তাদের সংসারে একটি ছেলে, একটি মেয়ে রয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯১৮ ঘ.