২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগে নকলা পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

ভিজিএফ এর চাল আত্মসাতের অভিযোগে নকলা পৌরসভার চেয়ারম্যান মিজানুর রহমান মিজানকে শুক্রবার বিকেলে পৌরসভা ভবন থেকে যৌথবাহিনী আটক করেছে। পরে তাকে নকলা থানায় সোপর্দ করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2007, 12:25 PM

Updated : 26 Aug 2022, 08:33 PM

শেরপুর, আগস্ট ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-ভিজিএফ এর চাল আত্মসাতের অভিযোগে নকলা পৌরসভার চেয়ারম্যান মিজানুর রহমান মিজানকে শুক্রবার বিকেলে পৌরসভা ভবন থেকে যৌথবাহিনী আটক করেছে। পরে তাকে নকলা থানায় সোপর্দ করা হয়। নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, মিজানুর রহমান ভিজিএফ এর ৫১০ কেজি চাল (ছয় বস্তা) দুঃস্থদের মধ্যে নির্ধারিত সময়ের মধ্যে বিতরণ না করে আত্মসাতের উদ্দেশ্যে তার কার্যালয়ে রেখে দিয়েছিল। শুক্রবার বিকেলে যৌথবাহিনী তাকে চালসহ হাতেনাতে গ্রেপ্তার করে। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, ভিজিএফ এর চাল আত্মসাতের ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা মিজানের বিরুদ্ধে মামলা করেছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/১৮১৫ ঘ.