ঢাকা, আগস্ট ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- এশিয়া এনার্জির সঙ্গে সব চুক্তি বাতিলের বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করার দাবি জানিয়েছে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে জাতীয় কমিটি আয়োজিত 'জনগণের রায় ও ফুলবাড়ি চুক্তি' শীর্ষক সংলাপে বক্তারা বলেন, ফুলবাড়ি আন্দোলনের পরিপ্রেক্ষিতে এশিয়া এনার্জিকে প্রত্যাহারসহ বিভিন্ন বিষয়ে সরকার যে চুক্তি করেছিল তা এক বছর পরও পুরোপুরি বাস্তবায়ন করা হয়নি।
ফুলবাড়ি কয়লাখনির বিষয়ে জ্বালানি উপদেষ্টার বক্তব্য 'ধরি মাছ না ছুই পানি'র মতো বলে দাবি করেন তারা।
প্রকৌশলী শেখ মো. শহীদুল্লাহর পরিচালনায় সংলাপে মূল প্রবন্ধ পড়েন অবসরপ্রাপ্ত বিচারপতি গোলাম রাব্বানী। বক্তব্য রাখেন অধ্যাপক আনু মুহাম্মদ, সৈয়দ আবুল মকসুদ, অধ্যাপক এম এম আকাশ, ড. শামসুল আলম, টিপু বিশ্বাস, রুহিন হোসেন প্রিন্স, মোশরেফা মিশু, রেহনুমনা আহমেদ, জুনায়েদ সাকি প্রমুখ।
বিচারপতি গোলাম রাব্বানী বলেন, গত বছরের ৩০ আগস্ট ফুলবাড়িতে আন্দোলনরত জাতীয় কমিটির সঙ্গে সরকারের সঙ্গে যে সমঝোতা স্মারক সাক্ষরিত হয় তার দুটি পুরোপুরি পালন করা হয়েছে। কিন্তু এশিয়া এনার্জির সঙ্গে চুক্তি বাতিল করা হয়নি। কোম্পানির কার্যালয় এখনো ফুলবাড়িতে রয়ে গেছে। এশিয়া এনার্জির সহযোগীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়নি।"
প্রবন্ধে আরও বলা হয়, "কন্ট্যাক্ট অ্যাক্ট বা চুক্তি আইন অনুযায়ি ফুলবাড়ি চুক্তিটি কার্যকর হয়ে গেছে। বাকি শর্তগুলোও সরকার পালন করতে বাধ্য। তা না হলে শর্তগুলো আদালতের মাধ্যমে কার্যকর করা যাবে।"
সৈয়দ আবুল মকসুদ বলেন, "ফুলবাড়ির আন্দোলন ছিল '৫২ এবং '৭১-এর আন্দোলনের মতোই। সেখানে সব জাতি-শ্রেণী-পেশার মানুষ এক হয়ে গিয়েছিল। জনগণের ওই সংগ্রামের মাধ্যমে অর্জিত চুক্তি অবশ্যই বাস্তবায়ন করতে হবে।"
অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, "এশিয়া এনার্জি সেদিন চেষ্টা করেছিল জনগণের ঐক্য বিনিষ্ট করে সা
bdnews24