ঢাকা, আগস্ট ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শব-ই-বরাতের পবিত্রতা রক্ষায় ঢাকা মহানগর এলাকায় বুধবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকাবাজি এবং অন্যান্য ক্ষতিকারক দ্রব্য বহন ও ফোটানো নিষিদ্ধ করা হয়েছে।
মঙ্গলবার মহানগর পুলিশ কমিশনার নাইম আহমেদ 'ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশ ১৯৭৬' এর ২৮ ধারার ক্ষমতাবলে এ নির্দেশ জারি করেন।
গণমাধ্যমে পাঠানো এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, "পবিত্র শব-ই-বরাতের পবিত্রতা রক্ষা এবং শব-ই-বরাতের অনুষ্ঠান সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এমএইচবি/২১০৭ ঘ.
bdnews24