ঢাকা, আগস্ট ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সরকারি কর্মকর্তাদের অপহরণে জেএমবি'র পরিকল্পনা সম্পর্কিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নোটিশকে কেন্দ্র করে সচিবালয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
গত ১২ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা-২-এর সিনিয়র সহকারী সচিব আবদুল বাতেন স্বাক্ষরিত এ নোটিশটি বিভিন্ন মন্ত্রণালয়ে পাঠানো হয়। এতে বলা হয় বন্দি নেতাদের মুক্ত করতে জেএমবি জঙ্গিরা উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের অপহরণের পরিকল্পনা নিয়েছে।
বিভিন্ন মন্ত্রণালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, গত ১২ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 'গোপনীয়' নোটিশটি মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্যসচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবসহ সব মন্ত্রণালয়ের সচিবের কার্যালয়ে পাঠানো হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 'স্বম(রাজ-২)/প্রতিবেদন/৪৯-২০০৭/৯২' স্মারক নম্বরের ওই নোটিশের বিষয়বস্তু হিসেবে উল্লেখ রয়েছে- 'নিরাপত্তা হুমকি-জেএমবি'।
এটি পাওয়ার পর বিভিন্ন মন্ত্রণালয় থেকে বিভিন্ন তারিখে নিজ নিজ স্মারকে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারিদের জন্য অভ্যন্তরীণ সার্কুলার জারি করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নোটিশে বলা হয়, "সূত্র মারফত জানা যায়, স
bdnews24