২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রানার সম্পাদক মুকুলের মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার

যশোর থেকে প্রকাশিত দৈনিক রানার সম্পাদক আর এম সাইফুল আলম মুকুলের নবম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার। ১৯৯৮ সালের ৩০ আগস্ট রাতে শহর থেকে বেজপাড়ায় নিজের বাসায় যাওয়ার সময় চার খাম্বার মোড়ে দুবৃর্ত্তদের বোমা ও গুলিতে মুকুল নিহত হন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2007, 02:09 PM

Updated : 26 Aug 2022, 08:31 PM

যশোর, আগস্ট ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- যশোর থেকে প্রকাশিত দৈনিক রানার সম্পাদক আর এম সাইফুল আলম মুকুলের নবম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার। ১৯৯৮ সালের ৩০ আগস্ট রাতে শহর থেকে বেজপাড়ায় নিজের বাসায় যাওয়ার সময় চার খাম্বার মোড়ে দুবৃর্ত্তদের বোমা ও গুলিতে মুকুল নিহত হন। যশোর প্রেসক্লাবের সভাপতি ফকির শওকত বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, মুকুলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রেসক্লাব মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছে। রানার পরিবারের পক্ষ থেকেও মিলাদ মাহফিল ও কোরান খানির আয়োজন করা হয়েছে। এদিকে হত্যাকাণ্ডের পর নয় বছর পেরিয়ে গেলেও এখনও এর বিচার কাজ শেষ হয়নি। মামলাটি তদন্তের ভার প্রথমে পুলিশ এবং পরে সিআইডির ওপর ন্যস্ত হয়। ১৯৯৯ সালের ২৩ এপ্রিল সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা তরিকুল ইসলামসহ ২২ জনকে অভিযুক্ত করে সিআইডির সহকারী উপ-পরিদর্শক (এএসপি) দুলাল উদ্দিন আখন্দ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরবর্তীকালে আইনি জটিলতার কারণে মামলাটি আটকে যায়। ২০০৫ সালে হাইকোর্টের একটি বেঞ্চ মুকুল হত্যা মামলা পুনরুজ্জীবিত করে বর্ধিত তদন্তের নির্দেশ দেয়। ওই বছর ২১ ডিসেম্বর সিআইডি কর্মকর্তা মাওলা বক্স সম্পুরক অভিযোগপত্র দাখিল করেন। এরপর ২০০৬ সালের ১৫ জুন যশোরের স্পেশাল ট্রাইবুনাল-৩ এ ২২ জনকে অভিযুক্ত করে অভিযোগ গঠন হয়। তখন তরিকুল ইসলামকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। অভিযুক্ত কয়েকজন আসামিও হাইকোর্টে অব্যাহতির জন্য রিট আবেদন করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০০৮ ঘ.