২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে তেলের কারখানায় আগুন

নগরীর চান্দগাঁও থানার কালুরঘাট শিল্প এলাকায় সোমবার রাতে একটি তেলের কারখানায় আগুন লাগে। তবে এতে কেউ হতাহত হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2007, 06:54 AM

Updated : 26 Aug 2022, 08:31 PM

চট্টগ্রাম, ২৮ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিরেফার ডটকম)- নগরীর চান্দগাঁও থানার কালুরঘাট শিল্প এলাকায় সোমবার রাতে একটি তেলের কারখানায় আগুন লাগে। তবে এতে কেউ হতাহত হয়নি। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কর্মী বিশু দাশ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে ১২টার দিকে কালুরঘাট শিল্প এলাকায় মো. শাহাবুদ্দিনের মালিকানাধীন শাহ আমানত অয়েল মিলের গুদামে অতিরিক্ত তাপমাত্রার কারণে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে গুদামের রাসায়নিক উপাদান ও প্লাস্টিকে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁেছ রাত সোয়া একটায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা যায়নি। বিডিনিউজ টুয়েন্টিরেফার ডটকম/এমসি/এএল/এমআই/১২৫১ ঘ.