ঢাকা, আগস্ট ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- রাজধানীর ধানমন্ডি এলাকায় গত ২১ ও ২২ আগস্ট বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক ও স্থাপনায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় সোমবার ধানমন্ডি থানায় ১১টি মামলা দায়ের করা হয়েছে।
এ সব মামলায় অজ্ঞাত প্রায় দেড় হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। ক্ষতিগ্রস্ত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা মামলাগুলো দায়ের করেন।
ধানমন্ডি থানার উপ-পরিদর্শক মো. মোহাজিদুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ২৪ ঘন্টায় দায়ের করা মামলাগুলোর নম্বর ৮২, ৮৩, ৮৪, ৮৫, ৮৬, ৮৭, ৮৮, ৯০, ৯১, ৯২ ও ৯৩।
এর মধ্যে ৮২ নম্বা মামলার বাদি ধানমন্ডির ৫/এ নম্বর সড়কের র্যাঙ্গস তোশিবা প্রদশর্নী কেন্দ্রের ব্যবস্থাপক হাসিব ইকবাল চৌধুরী। এই মামলার এজাহারে অজ্ঞাত ৩০/৪০ জনকে আসামি করা হয়েছে।
৮৩ নম্বর মামলার বাদি ৮/এ নম্বর সড়কের কেয়ারী প্লাজার ইকোপার্ক কালার ল্যাবের ব্যবস্থাপনা পরিচালক মেহেদী মাসুদ। মামলায় অজ্ঞাত ৩০/৪০ জনকে আসামি করা হয়েছে।
৮৪ নম্বর মামলার বাদি সায়েন্স ল্যাবরেটরি মোড়ের গ্রিনভিউ ফিলিং অ্যান্ড সার্ভিস সেন্টারের ব্যবস্থাপক শামছুদ্দিন আহম্মেদ। অজ্ঞাত ৩/৪শ' জনকে আসামি করা হয়েছে।
৮৬ নম্বর মামলার বাদি ৫/এ নম্বর সড়কে ইসলামী ব্যাংক, সাতমসজিদ শাখার কর্মকর্তা আবু সাঈদ। অজ্ঞাত ২০/২৫ জনকে এ মামলায় আসামি করা হয়েছে ।
৮৬ নম্বর মামলার বাদি জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের পরিচালক (প্রশাসন) মাহবুবুৃল আলম। আসামির সংখ্যা ২৫/৩০ জন।
৮৭ নম্বর মামলার বাদি ৯/এ সড়কের ইস্টার্ন হাউজিং লিমিটেডের সহকারি প্রকৌশলী শাহীনুর আলম। এতে অজ্ঞাত দুই শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।
৮৮ নম্বর মামলার বাদি ৮/এ সড়কের গ্রীন তাজ সেন্টারের হারিছউদ্দিন ভূঁইয়া। এ মামলার আসামি দুইশ।
৯০ নম্বর মামলার বাদি ১৪/এ সড়কের ৩৯/এ নম্বর বাড়ির প্রকৌশলী এমএ তাহের। এতে আসামি করা হয়েছে অজ্ঞাত ৬০/৭০ জনকে।
৯১ নম্বর মামলার বাদি ৫/এ নম্বর সড়কের বিকল্প টাওয়ারের ব্যবস্থাপক মো. বখতিয়ার আলম। আসামি করা হয়েছে অজ্ঞাত ৩০/৪০ জনকে।
৯২ নম্বর মামলার বাদি মার্কেন্টাইল ব্যাংক, সাতমসজিদ রোড শাখা প্রধান আব্দুল্লাহ মো. জাকির হোসেন। এ মামলার আসামি অজ্ঞাত ২/৩শ' জন।
৯৩ নম্বর মামলার বাদি ট্রাস্ট ব্যাংক, সাতমসজিদ রোড শাখার ব্যবস্থাপক মোজাফ্ফরুল ইসলাম। এতে অজ্ঞাত ৪০/৫০ জনকে আসামি করা হয়েছে।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ইতিমধ্যে মামলাগুলোর তদন্ত শুরু করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এমএইচবি/০১৪৪ ঘ.
bdnews24