২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারফিউ প্রত্যাহার

ঢাকাসহ ছয়টি বিভাগীয় শহর থেকে কারফিউ পুরোপুরি তুলে নেওয়া হয়েছে। সোমবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রাণলয়ের যুগ্মসচিব (রাজনৈতিক) সৈয়দ মুস্তাফিজুর রহমান স্বারিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কারফিউ প্রত্যাহারের তথ্য জানানো হয়। এর আগে এক ঘোষণায় সোমবার ভোর ৫টা থেকে রাত ১২টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনার পরিপ্েেরিত গত ২২ আগস্ট রাত আটটা থেকে ছয়টি বিভাগীয় শহরে কারফিউ বলবৎ করা হয়। এর পর ছয় দিনে পাঁচ দফায় মোট ৭৪ ঘণ্টা কারফিউ শিথিল করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2007, 04:01 PM

Updated : 26 Aug 2022, 08:30 PM

ঢাকা, আগস্ট ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ঢাকাসহ ছয়টি বিভাগীয় শহর থেকে কারফিউ পুরোপুরি তুলে নেওয়া হয়েছে। সোমবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রাণলয়ের যুগ্মসচিব (রাজনৈতিক) সৈয়দ মুস্তাফিজুর রহমান স্বারিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কারফিউ প্রত্যাহারের তথ্য জানানো হয়। এর আগে এক ঘোষণায় সোমবার ভোর ৫টা থেকে রাত ১২টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনার পরিপ্েেরিত গত ২২ আগস্ট রাত আটটা থেকে ছয়টি বিভাগীয় শহরে কারফিউ বলবৎ করা হয়। এর পর ছয় দিনে পাঁচ দফায় মোট ৭৪ ঘণ্টা কারফিউ শিথিল করা হয়। স্বরাষ্টমন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "আইন-শৃঙ্খলা রাকারী বহিনীর সর্বাত্মক প্রচেষ্টা ও দেশবাসীর আন্তরিক সমর্থন ও সহযোগিতার ফলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। দেশে সুষ্ঠুৃ ও স্থিতিশীল পরিবেশ ফিরে আসায় ২৭ আগস্ট রাত ১২টা থেকে ঢাকাসহ ৬টি বিভাগীয় শহরে সান্ধ্যআইন সম্পূর্ণ প্রত্যাহার করা হল।" বিজ্ঞপ্তিতে বলা হয়, "দেশে অস্থিতিশীল ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ভবিষ্যতের সর্ব সাধারণের জানমাল রায় সরকার যথাযথ পদপে গ্রহণ করবে। সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখার স্বার্থে সরকার দেশের শান্তিপ্রিয় জনগণের অব্যাহত আন্তরিক সহযোগিতা কামনা করছে।" গত ২০ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটনার পরিপ্েেরিত গত ২২ আগস্ট বুধবার রাত আটটা থেকে কারফিউ জারি করা হয়। পরদিন বৃহস্পতিবার বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত তিন ঘণ্টার জন্য কারফিউ শিথিল করা হয়। এরপর বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা থেকে কারফিউ শুরু হয়ে চলে শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত। শুক্রবার সকাল ছয়টা থেকে রাত ১০টা পর্যন্ত কারফিউ শিথিল থাকে। শুক্রবার রাত ১০ টা থেকে শনিবার সকাল ছয়টা পর্যন্ত পুনরায় কারফিউ পুরোপুরি বলবৎ হয়। শনিবার সকাল ছয়টা থেকে রাত ১১টা পর্যন্ত আবার কারফিউ শিথিল করা হয়। শনিবার রাত ১১ টা থেকে রোববার সকাল ৫ টা পর্যন্ত পুনরায় কারফিউ বহাল থাকে। এরপর রোববার সকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত কারফিউ ফের শিথিল করা হয়। এদিন রাত ১১ টা থেকে সোমবার সকাল ৫টা পর্যন্ত আবার কারফিউ বলবৎ হয়। সোমবার সকাল ৫ টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত পুনরায় শিথিল করা হয়। গত ছয় দিনে মোট ৫১ ঘণ্টা কঠোরভাবে কারফিউ বলবৎ থাকার পর সোমবার রাত ১২টা থেকে কারফিউ পুরোপুরি প্রত্যাহার করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমএআর/এসএনডি/এমএইচবি/২১৩০ ঘ.