চাঁদপুর, আগস্ট ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শহরের পুরান বাজার এলাকায় রোববার মেঘনা নদীতে ডুবে সাজেদা আক্তার (১৪) নামে এক কিশোরী মারা গেছে।
তার বাড়ি পুরান বাজারের হরিসভা রোডের পশ্চিম শ্রীরমদীতে।
সাজেদার বাবা বাচ্চু শেখ জানান, সাজেদা দুপুর দুইটার দিকে পুরান বাজারের হরিসভা এলাকায় মেঘনা নদীতে গোসল করতে যায়। নদীর পাড়ে রাখা একটি ব্লক থেকে সে পা পিছলে নদীতে ডুবে যায়। পরে স্থানীয়রা মুমুর্ষ অবস্থায় উদ্ধারের পর বাড়িতে নেওয়ার পথে মারা সাজেদা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এসএনডি/১৮০৬ ঘ.
bdnews24