২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেলিং ভেঙে নিচে পড়ে তিন আলোকচিত্রী আহত

সুপ্রিম কোর্ট ভবন থেকে আইনজীবী সমিতির ভবনে যাওয়ার সংযোগ পথের রেলিং ভেঙে নিচে পড়ে আহত হয়েছেন তিনজন ফটো সাংবাদিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2007, 08:41 AM

Updated : 26 Aug 2022, 08:30 PM

ঢাকা, আগস্ট ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সুপ্রিম কোর্ট ভবন থেকে আইনজীবী সমিতির ভবনে যাওয়ার সংযোগ পথের রেলিং ভেঙে নিচে পড়ে আহত হয়েছেন তিনজন ফটো সাংবাদিক। আহতরা হলেন, ইংরেজি দৈনিক ইন্ডিপেন্ডেণ্ট এর মিজানুর রহমান, ডেইলি স্টারের প্রধান ফটো সাংবাদিক শওকত জামিল এবং আবু সাদেক। তাৎক্ষণিকভাবে আবু সাদেকের প্রতিষ্ঠানের নাম জানা যায়নি। আমাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল প্রতিবেদক জানান, মিজানুর রহমান গুরুতর আঘাত পেয়েছেন। তাদের তিনজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। পরীক্ষা-নিরীক্ষা পর তাদের আঘাতের মাত্রা জানা যাবে। আমাদের উচ্চ আদালত প্রতিবেদক অমিত তালুকদার জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার শুনানি শেষে বের হওয়ার সময় ফটো সাংবাদিকরা আইনজীবীদের ছবি তুলতে গেলে অতিরিক্ত মানুষের ঠেলাঠেলিতে রেলিং ভেঙে তিনজনই নিচে পড়ে যান। এসময় তারা একত্রে একটি টুলের ওপর উঠে ছবি তোলার চেষ্টা করছিলেন। প্রতক্ষ্যদশীরা জানান, দুর্ঘটনায় মিজানুর রহমানের চোখ মুখ থেঁতলে গেছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এসকে/১৪৩০ঘ.