ঢাকা, আগস্ট ২৫ (বিডিনিউজ টয়েন্টিফোর ডটকম)- রাজধানী ঢাকাসহ ছয় বিভাগীয় শহরে রোববার ভোর ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে।
শনিবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার নাইম আহমেদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বোরবার ভোর ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এরপরে নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ চলবে।
শনিবার সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্তও কারফিউ শিথিল করে সরকার।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার রাত ৮টায় প্রথম দফায় ঢাকাসহ ৬ বিভাগীয় শহরে কারফিউ জারি করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএম/এসএনডি/২১০৭ ঘ.
bdnews24