২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০০৮ সালেই নির্বাচন: সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল মইন উ আহমেদ বলেছেন, ২০০৮ সালের মধ্যে অবশ্যই জাতীয় সংসদ নির্বাচন হবে। তিনি বলেন, দেশে ভালো রাজনীতিকের অভাব রয়েছে। জনগণ ভালো রাজনীতিবিদ চায়। এজন্য তাদের নির্বাচনে অংশ নিয়ে দেশের সেবা করার প্রয়োজন। শরিয়তপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিতে এসে শনিবার দুপুরে জেলা সার্কিট হাউস মিলনায়তনে আয়োজিত এক সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2007, 01:10 PM

Updated : 26 Aug 2022, 08:30 PM

শরীয়তপুর, আগস্ট ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সেনাবাহিনী প্রধান জেনারেল মইন উ আহমেদ বলেছেন, ২০০৮ সালের মধ্যে অবশ্যই জাতীয় সংসদ নির্বাচন হবে। তিনি বলেন, দেশে ভালো রাজনীতিকের অভাব রয়েছে। জনগণ ভালো রাজনীতিবিদ চায়। এজন্য তাদের নির্বাচনে অংশ নিয়ে দেশের সেবা করার প্রয়োজন। শরিয়তপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিতে এসে শনিবার দুপুরে জেলা সার্কিট হাউস মিলনায়তনে আয়োজিত এক সুধী সমাবেশে তিনি এ কথা বলেন। বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সামরিক ও বেসামরিক প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে জানিয়ে সেনাপ্রধান বলেন, বন্যা কবলিত এলাকায় এরই মধ্যে ডায়রিয়াসহ বিভিন্ন পানিবাহিত রোগ দেখা দিয়েছে। দ্রুত এসব রোগের চিকিৎসা প্রয়োজন। বিভিন্ন স্থানের মেডিকেল টিমগুলো সঠিকভাবে পরিচালনা করা গেলে এবার একজন মানুষও বিনা চিকিৎসায় মারা যাবে না। মতবিনমিয় সভায় বক্তব্য রাখেন শরীয়তপুরের জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) স্বপন কুমার বড়াল, শরীয়তপুর পৌরসভার চেয়ারম্যান সরদার এ কে এম নাসির উদ্দিন কালু, মাদারীপুর পৌরসভার চেয়ারম্যান বাবু চৌধুরী, মাদারীপুর সিভিল সার্জন ডা. এ বি এম আজিজুল ইসলাম, শরীয়তপুর রিপোর্টারস ইউনিটের সভাপতি আব্দুস সামাদ মাস্টার প্রমুখ। মইন উ আহমেদ বলেন, "বন্যা আসার আগেই প্রত্যেকটি জেলায় সেনাবাহিনী প্রস্তুত ছিল। প্রথমে সরকার ছাড়া আর কেউ বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসেনি। পরে আমাদের আহ্বানে জনগণ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছে।" সভায় নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আহসাব উদ্দীন, ডাইরেক্টর মিলিটারি অপারেশন (ডিএমও) বিগ্রেডিয়ার জেনারেল হুমায়ুন বখ্ত চৌধুরীসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে সেনাপ্রধান শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ড আশ্রয় কেন্দ্রে বন্যা দুর্গত তিনশ' পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/জিএনএ/১৮৫৬ ঘ.