খুলনা, আগস্ট ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - সরকারি বিএল কলেজে বুধবারের ছাত্র-পুলিশ সংঘর্ষ ও ভাংচুরের ঘটনায় শুক্রবার ৬শ' জনকে আসামি করে দৌলতপুর থানায় একটি মামলা করা হয়েছে।
দৌলতপুর থানার উপ-পরিদর্শক আলীমুজ্জামান রাত আটটার দিকে এ মামলা করেন।
একই থানার কর্তব্যরত কর্মকর্তা আসাদুর রহমান বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-পুলিশ সংঘর্ষের জের ধরে বুধবার খুলনাতেও বিভিন্ন কলেজে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। বিএল কলেজের সংঘর্ষে পুলিশ ও সাংবাদিকসহ কমপক্ষে ২৫ জন আহত হন। ছাত্ররা যানবাহন ভাংচুর করে এবং খুলনা-যশোর মহাসড়ক পাঁচ ঘণ্টা অবরোধ করে রাখে। এই অভিযোগে ৬শ জনকে আসামি করে মামলাটি দায়ের করা হয়েছে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/জিএনএ/২৩০৮ ঘ.
bdnews24