দিনাজপুর, আগস্ট ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দিনাজপুর জেলা বিএনপির কোষাধ্যক্ষ গোলাম রসুল রকেটকে পুলিশ শুক্রবার দুপুরে গ্রেপ্তার করেছে।
উপশহর এলাকায় একটি মসজিদ থেকে জুম্মার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে তাকে গ্রেপ্তার করা হয়।
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, গোলাম রসুলকে জরুরি বিধিমালায় গ্রেপ্তার করা হয়েছে।
তার বিরুদ্ধে বিগত জোট সরকারের আমলে দুর্নীতি, চাঁদাবাজি ও অর্থ আত্মসাত সহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলে ওসি মতিয়ার জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৩০ ঘ.
bdnews24