২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুম্মার নামাজের জন্য কয়েকঘণ্টা কারফিউ শিথিল হতে পারে

জুম্মার নামাজ ও লোকজনকে বাজার করার সুযোগ দিতে শুক্রবার কয়েক ঘণ্টার জন্য কারফিউ শিথিল হতে পারে। বৃহস্পতিবার সকালে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন সাংবাদিকদের এ তথ্য দেন। এদিন রাতে উপদেষ্টা টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগামীকাল কারফিউ শিথিল করার বিষয়ে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে"।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2007, 09:27 PM

Updated : 26 Aug 2022, 08:29 PM

ঢাকা, আগস্ট ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-জুম্মার নামাজ ও লোকজনকে বাজার করার সুযোগ দিতে শুক্রবার কয়েক ঘণ্টার জন্য কারফিউ শিথিল হতে পারে। বৃহস্পতিবার সকালে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন সাংবাদিকদের এ তথ্য দেন। এদিন রাতে উপদেষ্টা টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগামীকাল কারফিউ শিথিল করার বিষয়ে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে"। বৃহস্পতিবার সকালে ব্যারিস্টার মইনুল হোসেন বলেন, "আগামীকাল শুক্রবার জুম্মার নামাজের জন্য কারফিউ শিথিল করা হতে পারে। একই সঙ্গে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী কেনার জন্যও কিছু সময় দেওয়া হবে।" এ ব্যাপারে বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত সরকারের উচ্চপর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত হওয়ার কথা ছিল। উপদেষ্টা জানিয়েছিলেন, সরকারের ওই বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত না হলে শুক্রবার সিদ্ধান্ত নেওয়া হবে। বৃহস্পতিবার সকালে সাংবাদিকরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার কক্ষে বসে টেলিফোনে আইন উপদেষ্টার সঙ্গে কথা বলেন। এ সময় উপদেষ্টা তার বাসায় ছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ ইএইচবি/এএইচডি/এমকে/এমএইচবি/০৩০৫ ঘ.