২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির দুই ডিন মাঝরাতে আটক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই জ্যেষ্ঠ শিক্ষককে বৃহস্পতিবার মাঝরাতে আটক করেছে যৌথবাহিনী। এরা হলেন জীব বিজ্ঞান অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আনোয়ার হোসেন এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক হারুন অর রশীদ। পারিবারিক সূত্র এই তথ্য জানিয়েছে। অধ্যাপক আনোয়ার ও অধ্যাপক হারুন দু'জনকেই তাদের বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডের টাওয়ার ভবনের বাসা থেকে রাত সাড়ে ১২টার দিকে নিয়ে যাওয়া হয়। জীব বিজ্ঞান অনুষদের ডিন ও শিক্ষক নেতা অধ্যাপক আনোয়ার হোসেনকে টাওয়ার ভবনের সি-৯ ফ্ল্যাট থেকে আটক করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2007, 07:49 PM

Updated : 26 Aug 2022, 08:29 PM

ঢাকা, আগস্ট ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই জ্যেষ্ঠ শিক্ষককে বৃহস্পতিবার মাঝরাতে আটক করেছে যৌথবাহিনী। এরা হলেন জীব বিজ্ঞান অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আনোয়ার হোসেন এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক হারুন অর রশীদ। পারিবারিক সূত্র এই তথ্য জানিয়েছে। অধ্যাপক আনোয়ার ও অধ্যাপক হারুন দু'জনকেই তাদের বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডের টাওয়ার ভবনের বাসা থেকে রাত সাড়ে ১২টার দিকে নিয়ে যাওয়া হয়। জীব বিজ্ঞান অনুষদের ডিন ও শিক্ষক নেতা অধ্যাপক আনোয়ার হোসেনকে টাওয়ার ভবনের সি-৯ ফ্ল্যাট থেকে আটক করা হয়। আনোয়ার হোসেনের ছেলে সানজীব হোসেন জানান, সেনা সদস্যরা রাত ১২ টা ২০ মিনিটে এসে তার বাবাকে ধরে নিয়ে যায়। তিনি বলেন, "সেনা সদস্যরা আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেনি। কিছুক্ষণের জন্য তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হচ্ছে বলে তারা আমাদের বলেছেন।" প্রসঙ্গত, আনোয়ার হোসেন ১৯৭৫ সালের 'নভেম্বর বিপ্লব'এর নেতা কর্নেল আবু তাহেরের ছোট ভাই ও বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকের সংগঠন নীল দলের নেতা। অধ্যাপক হারুন অর রশীদের ছেলে ইশতিয়াক রশীদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত ১২ টা ২৫ মিনিটে যৌথ বাহিনীর লোকজন এসে আব্বুকে ধরে নিয়ে যায়। তারা আমদের বলেছে যে জিজ্ঞাসাবাদের জন্য তাকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হচ্ছে। কিছুক্ষণ পরেই তাকে ছেড়ে দেওয়া হবে।" তিনি জানান পুলিশ ও র‌্যাবের পোশাক পরা সদস্যরাও এসময় সেনা সদস্যদের সঙ্গে ছিল। তারা কোনও প্রকার খারাপ ব্যবহার করেনি। হারুন অর রশীদকে টাওয়ার ভবনের তিন তলার বি-টু ফ্ল্যাট থেকে আটক করা হয়। তবে শাহবাগ থানার কর্তব্যরত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক জামালউদ্দীন রাত ১টায় বিডি নিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের থানায় কাউকে আটক করা হয়নি।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমএইচবি/০১৫৬ ঘ.