২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধানমন্ডিতে শিক্ষা উপদেষ্টা কাদরীর বাসায় হামলা

শিক্ষা উপদেষ্টা আইয়ুব কাদরীর ধানমন্ডির বাসায় মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে একদল লোক হামলা চালায়। হামলাকারীদের নিক্ষিপ্ত ইটের আঘাতে উপদেষ্টার বাসার জানলার কাচ চুরমার ও নিরাপত্তা কর্মীদের ঘর ক্ষতিগ্রস্ত হয়। হামলার সময় উপদেষ্টা বাসাতেই ছিলেন বলে বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কনস্টেবল জানিয়েছেন। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন ঘটনাস্থলে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক লিটন হায়দারকে বলেন, "একটি মিছিল থেকে এই হামলা হয়।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2007, 06:20 PM

Updated : 26 Aug 2022, 08:29 PM

ঢাকা বশ্বিবদ্যিালয়, আগস্ট ২১ (বডিনিউিজ টুয়নেি্টফোর ডটকম)- শিক্ষা উপদেষ্টা আইয়ুব কাদরীর ধানমন্ডির বাসায় মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে একদল লোক হামলা চালায়। হামলাকারীদের নিক্ষিপ্ত ইটের আঘাতে উপদেষ্টার বাসার জানলার কাচ চুরমার ও নিরাপত্তা কর্মীদের ঘর ক্ষতিগ্রস্ত হয়। হামলার সময় উপদেষ্টা বাসাতেই ছিলেন বলে বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কনস্টেবল জানিয়েছেন। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন ঘটনাস্থলে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক লিটন হায়দারকে বলেন, "একটি মিছিল থেকে এই হামলা হয়।" উপদেষ্টার স্ত্রী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে ফোনে বলেন, "হামলায় কেউ আহত হয়নি।" ঢাকা বিশ্ববিদ্যায়ের ঘটনার জেরে নগরীর কয়েকটি স্থানে বিক্ষোভ ছড়িয়ে পরার মধ্যে ধানমন্ডি ৭-এ তে উপদেষ্টার বাসায় এই হামলা হল। হামলার সময় সালাম মোড়ল ও আলমগীর হোসেন নামে দুই কনস্টেবল বাসার নিরাপত্তার দায়িত্বে ছিলেন। সালাম মোড়ল বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "৩৫ থেকে ৪০ জন যুবক বিরামহীন ভাবে উপদেষ্টার বাসা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে যুবকরা বাসার ভেতরেও ডোকার চেষ্টা চালায়। এসময় আমি ভেতরে গিয়ে উপদেষ্টাকে বললে তিনি পুলিশ কন্ট্রেলরুমে ফোন করেন। এরইমধ্যে স্থানীয় কয়েকজন এসে যুবকদের বুঝিয়ে সরিয়ে নিয়ে যায়।" মোড়ল জানান, কিছুক্ষণের মধ্যে অতিরিক্ত পুলিশ চলে আসে। ইটের আঘাতে উপদেষ্টার বাসার দোতলার জানালার এবং পুলিশের স্থায়ী গার্ডরুমের জানালার কাচ ভেঙ্গে যায়। টিনের তৈরি অস্থায়ী গার্ডরুমটি ভেঙ্গে ফেলে হামলাকারীরা। হামলার পর উপদেষ্টার বাসার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমএইচবি/০০১৩ ঘ.