২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতুল মুজাহিদিনের নেতা সালাহউদ্দিনের ফাঁসির রায়

জামালপুরের হৃদয় রায় হত্যা মামলায় জামায়াতুল মুজাহিদিনের সুরা সদস্য সালাহউদ্দিনের ফাঁসির রায় হয়েছে। সোমবার দুপুর ১টায় এ রায় দেন ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. ইসরাইল হোসেন। বিচারক রায়ে আমির খান ও শরিফ মনোয়ার শিপলুকে খালাস দেন। রায় ঘোষণার সময় সালাহউদ্দিন আদালতে উপস্থিত ছিলেন। গত ২০০৩ সালের ২৩ এপ্রিল জামালপুরের সরিষাবাড়ি থানার সানাপুর গ্রামের জনৈকা তাহেরা খাতুনের ভাড়াটে খ্রিস্ট ধর্মাবলম্বী হৃদয় রায়কে দণ্ডিত সালাহউদ্দিন জবাই করে হত্যা করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2007, 08:30 AM

Updated : 26 Aug 2022, 08:29 PM

ঢাকা, আগস্ট ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জামালপুরের হৃদয় রায় হত্যা মামলায় জামায়াতুল মুজাহিদিনের সুরা সদস্য সালাহউদ্দিনের ফাঁসির রায় হয়েছে। সোমবার দুপুর ১টায় এ রায় দেন ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. ইসরাইল হোসেন। বিচারক রায়ে আমির খান ও শরিফ মনোয়ার শিপলুকে খালাস দেন। রায় ঘোষণার সময় সালাহউদ্দিন আদালতে উপস্থিত ছিলেন। গত ২০০৩ সালের ২৩ এপ্রিল জামালপুরের সরিষাবাড়ি থানার সানাপুর গ্রামের জনৈকা তাহেরা খাতুনের ভাড়াটে খ্রিস্ট ধর্মাবলম্বী হৃদয় রায়কে দণ্ডিত সালাহউদ্দিন জবাই করে হত্যা করেন। হৃদয় রায় মুসলমানদের খ্রিস্ট ধর্মে দীক্ষিত করছে অভিযোগ এনে সালাহউদ্দিন হৃদয় রায়ের ঘরে ঢুকে তাকে জবাই করে হত্যা করে। এ ব্যাপারে বাড়িওয়ালা তাহেরা খাতুন বাদি হয়ে সরিষাবাড়ি থানা হত্যা মামলা দায়ের করেন। তবে মামলার এজাহারে তাহেরা খাতুন আসামী হিসেবে কারো নাম উল্লেখ করেননি। তদন্তের পর সালাহউদ্দিন ওরফে সালেহীন, আমির খান ও শরিফ মনোয়ার শিপলুকে আসামি করে অভিযোগপত্র দাখিল করা হয়। আলোচিত এ হত্যা মামলাটির বিচারকালে ১৫ জনের সাক্ষ্য নেয়া হয়। এর আগে গনি গোমেজ হত্যা মামলায় ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল থেকে সালাহউদ্দিনের ফাঁসির আদেশ হয়েছিল। সালাহউদ্দিনের নামে ১৯টি মামলা রয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/১৪০০ ঘ.