২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ড. ওয়াজেদ মিয়ার অবস্থা গুরুতর, তবে সঙ্কটাপন্ন নয় : চিকিৎসক

পরমাণু বিজ্ঞানী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার স্বামী ড. এম ওয়াজেদ মিয়া গুরুতর অসুস্থ হলেও তার অবস্থা সঙ্কটাপন্ন নয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2007, 03:53 PM

Updated : 26 Aug 2022, 08:28 PM

ঢাকা, আগস্ট ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পরমাণু বিজ্ঞানী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার স্বামী ড. এম ওয়াজেদ মিয়া গুরুতর অসুস্থ হলেও তার অবস্থা সঙ্কটাপন্ন নয়। রোববার রাজধানীর স্কয়ার হাসপাতালে এক সংবাদ সম্মেলনে তার চিকিৎসক ডা. এম এইচ মিল্লাত এ কথা জানান। হৃদরোগ, কিডনির সমস্যা, ডায়েবেটিস ও উচ্চ রক্তচাপজনিত অসুস্থতার কারণে ওয়াজেদ মিয়াকে গত ২৬ জুলাই স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে গত ১৬ জুলাই শেখ হাসিনাকে গ্রেপ্তারের দিন দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর ওয়াজেদ মিয়াকে ভর্তি করা হয় ল্যাব এইড কার্ডিয়াক হাসপাতালে। ড. মিল্লাত বলেন, "ওয়াজেদ মিয়া একসঙ্গে অনেকগুলো রোগে ভুগছেন। তবে হাসপাতালে ভর্তির সময়ের চেয়ে এখন অবস্থার অনেক উন্নতি হয়েছে। তিনি হাটতে ও কথা বলতে পারছেন।" অবশ্য তার কিডনি সমস্যার অবনতি হয়েছে বলে জানান ডা. মিল্লাত। তিনি বলেন, "ওয়াজেদ মিয়ার কিডনি ডায়ালাইসিস করতে হবে। কিন্তু তার শিরাগুলো এখনো যথেষ্ট সবল নয়।" ডা. মিল্লাত বলেন, "প্রিয়জনের সঙ্গ পেলে তিনি ভাল থাকেন। স্ত্রী শেখ হাসিনা তার সঙ্গে দেখা করতে এলে তার আরও ভাল লাগবে বলে ধরে নেওয়াটাই স্বাভাবিক। এখন ভাগ্নী-নাতনিরা তার সেবাযত