২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুদকের সাংগঠনিক কাঠামো অনুমোদন করেছে সরকার

দুর্নীতি দমন কমিশনের জন্য এক হাজার ২৮১ জনের নতুন সাংগঠনিক কাঠামো অনুমোদন করেছে সরকার। রোববার সকালে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে এই কাঠামো অনুমোদন করা হয়। কমিশন সচিব মো. মোখলেস উর রহমান সেগুনবাগিচার কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। সচিব বলেন, "এখন নিয়োগ বিধি তৈরি করা হবে। এটি তৈরি হওয়ার পর বিভিন্ন পদে লোক নিয়োগ করবে কমিশন।" কমিশনের পুরনো কাঠামোতে ৬৫০টি পদ থাকলেও বর্তমানে এর কর্মী সংখ্যা ৪৬২। নতুন সাংগঠনিক কাঠামোতে কর্মীসংখ্যা বাড়িয়ে ১ হাজার ২৮১ জন করা হয়েছে। এতে মহাপরিচালকের পদ ৫টি থেকে বাড়িয়ে করা হয়েছে ৬টি। তারা লিগ্যাল অ্যান্ড প্রসিকিউশন; প্রশাসন-সংস্থাপন ও অর্থ; অনুসন্ধান ও তদন্ত; বিশেষ অনুসন্ধান ও তদন্ত; গবেষণা, পরীক্ষণ, প্রতিরোধ ও গণসচেতনতা এবং অনিষ্পন্ন বিষয়াদি ও পরিদর্শন- এই ছয়টি শাখার দায়িত্বে থাকবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2007, 02:42 PM

Updated : 26 Aug 2022, 08:28 PM

ঢাকা, আগস্ট ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - দুর্নীতি দমন কমিশনের জন্য এক হাজার ২৮১ জনের নতুন সাংগঠনিক কাঠামো অনুমোদন করেছে সরকার। রোববার সকালে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে এই কাঠামো অনুমোদন করা হয়। কমিশন সচিব মো. মোখলেস উর রহমান সেগুনবাগিচার কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। সচিব বলেন, "এখন নিয়োগ বিধি তৈরি করা হবে। এটি তৈরি হওয়ার পর বিভিন্ন পদে লোক নিয়োগ করবে কমিশন।" কমিশনের পুরনো কাঠামোতে ৬৫০টি পদ থাকলেও বর্তমানে এর কর্মী সংখ্যা ৪৬২। নতুন সাংগঠনিক কাঠামোতে কর্মীসংখ্যা বাড়িয়ে ১ হাজার ২৮১ জন করা হয়েছে। এতে মহাপরিচালকের পদ ৫টি থেকে বাড়িয়ে করা হয়েছে ৬টি। তারা লিগ্যাল অ্যান্ড প্রসিকিউশন; প্রশাসন-সংস্থাপন ও অর্থ; অনুসন্ধান ও তদন্ত; বিশেষ অনুসন্ধান ও তদন্ত; গবেষণা, পরীক্ষণ, প্রতিরোধ ও গণসচেতনতা এবং অনিষ্পন্ন বিষয়াদি ও পরিদর্শন- এই ছয়টি শাখার দায়িত্বে থাকবেন। নতুন কাঠামোতে পরিচালকের সংখ্যা ১৫ জন থেকে বাড়িয়ে ১৯ জন, উপপরিচালক ৪৬ জন থেকে বাড়িয়ে ৮১ জন, সহকারী পরিচালক ৭৬ জন থেকে বাড়িয়ে ১৩৩ জন এবং উপসহকারী পরিচালকের সংখ্যা ৬২ জন থেকে বাড়িয়ে ১২৪ জন করা হয়েছে। এছাড়া এতে একজন সিস্টেম অ্যানালিস্ট, ১০ জন প্রসিকিউটর, একজন জনসংযোগ কর্মকর্তা, ২১ জনাদালত পরিদর্শক, ১৩০ জন সহকারী পরিদর্শকের পদ রাখা হয়েছে। বাকি কর্মকর্তা-কর্মচারীরা কমিশনের বিভিন্ন দায়িত্ব পালন করবেন। অনুমোদিত কাঠামোতে, ছয়টি বিভাগীয় কার্যালয় রাখা হয়েছে। এছাড়া রয়েছে ২২টি সমন্বিত জেলা কার্যালয়। এগুলো হল, ঢাকা-১ ও ২, ময়মনসিংহ, টাঙ্গাইল, ফরিদপুর, চট্টগ্রাম ১ ও ২, নোয়াখালী, কুমিল্লা, রাঙ্গামাটি, রাজশাহী, বগুড়া, পাবনা, রংপুর, দিনাজপুর, খুলনা, যশোর, কুষ্টিয়া, বরিশাল, পটুয়াখালী, সিলেট ও হবিগঞ্জ। রোববার সকালে প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে তার তেজগাঁওয়ের কার্যালয়ে নিকারের সভা হয়। এ সভায় বিচার বিভাগের জনবল কাঠামোও অনুমোদন করা হয়। আইন উপদেষ্টা মইনুল হোসেন ও অর্থ উপদেষ্টা ড. এবি মির্জ্জা আজিজুল ইসলামসহ নিকারের সদস্য ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সচিবরা সভায় উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, ২০০৪ সালে দুর্নীতি দমন ব্যুরো বিলুপ্ত করে স্বাধীন দুর্নীতি দমন কমিশন গঠিত হয়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর চলতি বছর ফেব্র"য়ারির শেষে সাবেক সেনা প্রধান অবসরপ্রাপ্ত লে. জেনারেল হাসান মশহুদ চৌধুরীকে চেয়ারম্যান করে নতুন কমিশন গঠন করা হয়। তার সঙ্গে সাবেক বিচারক হাবিবুর রহমান ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য আবুল হাসান মনযুর মান্নান কমিশনার হিসেবে কাজ করছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআইএম/জেকে/এমএইচবি/১৯২২ ঘ.