২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদ পর্যন্ত সয়াবিনের কেজি ৮০ টাকা নির্ধারণ

রমজান মাসকে সামনে রেখে বাজারে ভোজ্যতেলের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। ঈদ পর্যন্ত প্রতি কেজি সয়াবিন ৮০ টাকা ও পাম অয়েল বিক্রি করতে হবে ৭৮ টাকায়। পাঁচ লিটারের সয়াবিনের কন্টেইনারের দাম নির্ধারণ করা হয়েছে ৩৯০ টাকা। শিগগিরই এ সিদ্ধান্ত কার্যকর করা হবে। ভোজ্যতেলের আমদানিকারক, উৎপাদনকারী ও পাইকারী বিক্রেতাদের সঙ্গে রোববার যৌথবাহিনীর কর্তকর্তাদের এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বাংলাদেশ রাইফেলস (বিডিআর) এর সদর দপ্তরে সকালে আয়োজিত এ বৈঠকে রোজায় ভোজ্যতেলের দাম স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের অনুরোধ করেন যৌথবাহিনীর কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2007, 02:31 PM

Updated : 26 Aug 2022, 08:28 PM

ঢাকা, আগস্ট ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রমজান মাসকে সামনে রেখে বাজারে ভোজ্যতেলের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। ঈদ পর্যন্ত প্রতি কেজি সয়াবিন ৮০ টাকা ও পাম অয়েল বিক্রি করতে হবে ৭৮ টাকায়। পাঁচ লিটারের সয়াবিনের কন্টেইনারের দাম নির্ধারণ করা হয়েছে ৩৯০ টাকা। শিগগিরই এ সিদ্ধান্ত কার্যকর করা হবে। ভোজ্যতেলের আমদানিকারক, উৎপাদনকারী ও পাইকারী বিক্রেতাদের সঙ্গে রোববার যৌথবাহিনীর কর্তকর্তাদের এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বাংলাদেশ রাইফেলস (বিডিআর) এর সদর দপ্তরে সকালে আয়োজিত এ বৈঠকে রোজায় ভোজ্যতেলের দাম স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের অনুরোধ করেন যৌথবাহিনীর কর্মকর্তারা। বিডিআরের পরিচালক (অপারেশন) কর্নেল আবদুল হালিম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, রোজাকে সামনে রেখে বাজারে ভোজ্যতেলের মূল্য নির্ধারণ নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। শিগগিরই বৈঠকের সিদ্ধান্ত কার্যকর করা হবে। গত নভেম্বর থেকে এখন পর্যন্ত আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম ৫৬ শতাংশ বেড়েছে জানিয়ে কর্নেল হালিম আরও বলেন, "সরকার ভর্তুকি দিলে বা আমদানি শুল্ক শূন্য করলে তেলের দাম কমতে পারে।" সূত্র জানায়, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে নেওয়া হয় আমদানিকারী প্রতিষ্ঠান পণ্যের কনটেইনারের গায়ে দাম উল্লেখ করে দেবে। বিডিআর জানিয়েছে মঙ্গলবার থেকে তারা ঢাকার বিভিন্ন পাইকারি ও খুচরা বাজারে নিয়মিত তদরাকি শুরু করবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসএনডি/এমএইচবি/২০০৪ ঘ.