ঢাকা, আগস্ট ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানীর আগারগাঁওয়ের পাসপোর্ট অফিসে ২৯ আগস্ট থেকে 'ওয়ান স্টপ সার্ভিস সেন্টার' চালু হচ্ছে।
রোববার তথ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, গ্রাহকরা 'ওয়ান স্টপ সার্ভিস সেন্টার' থেকে পেশা, জন্ম তারিখ, নাম-ঠিকানাসহ বিভিন্ন বিষয় পরিবর্তন করতে পারবেন। এ ছাড়া আবেদনকারীদের ফরম পূরণ করাসহ অন্যান্য বিষয়ে সহযোগিতা করা হবে।
আবেদনকারীরা এই সেন্টারে পাঁচশ' টাকা ফি জমা দিয়ে একদিনের মধ্যেই পাসপোর্ট সংযোজন সংক্রান্ত কাজ শেষ করতে পারবেন বলে জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।
সকাল সাড়ে ৯ টা থেকে বেলা দেড়টা পর্যন্ত সেন্টার খোলা থাকবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/এসএনডি/এমএইচবি/১৮৪৮ ঘ.
bdnews24