তসলিমার আশা, সরকারের অভিযানে তার দেশে ফেরা সহজ হবে
তসলিমা নাসরিন আশা করছেন, সেনা -সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার দুর্নীতিগ্রস্ত রাজনীতিকদের ধরার পাশাপাশি মৌলবাদীদের বিরুদ্ধেও অভিযান শুরু করবে। এতে তার দেশে ফেরা সহজ হবে। রোববার বার্তা সংস্থা রয়টার্সকে টেলিফোনে তসলিমা তার এই আশার কথা প্রকাশ করেন। তসলিমা বলেন, "দুর্নীতি যে মাত্রায় ছড়িয়ে পড়েছিল তাতে সরকারের এ ধরনের অভিযান দেশের জন্য মঙ্গলই বয়ে আনবে। আমি আশা করছি, সরকার মৌলবাদীদের বিরুদ্ধেও পদক্ষেপ নেবে।" ভারতে স্বেচ্ছা-নির্বাসনে থাকা এই বাংলাদেশি লেখিকা আরো বলেন, "আপাতত আমি কলকাতাতেই থাকব। এখানে থেকেই দেশে ফেরার জন্য লড়াই চালিয়ে যাব।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
19 Aug 2007, 12:45 PM
Updated :
26 Apr 2022, 02:40 PM
কলকাতা, ভারত, আগস্ট ১৯ (বিডি নিউজ টুয়েন্টিফোর ডটকম)