চাঁপাইনববাবগঞ্জ, আগস্ট ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনববাবগঞ্জের গোমাস্তাপুর উপজেলার শেখপুরা গ্রামে শনিবার খাদ্যে বিষক্রিয়ায় আদিবাসী পরিবারের তিন শিশু মারা গেছে।
নিহতরা হচ্ছে হরিলালের ছেলে-মেয়ে মিলন (৯), মিলনী (৬) ও শীলনী (৩)।
নিহতদের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, রাতে পুঁইশাক দিয়ে ভাত খেয়ে তিন শিশু ঘুমিয়ে পড়ে। এরপর রাতেই তারা অসুস্থ হয়ে পড়ে। এদের একজন রাতে ও অন্য দু'জন সকালে মারা যায়।
গোমস্তাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান জানান, এরা খাদ্যে বিষক্রিয়ায় মারা যেতে পারে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএইচবি/এসএনডি/২২৩৫ ঘ.
bdnews24