বরিশাল, আগস্ট ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির অভিযোগে গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্তেজার রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
শনিবার বিকেলে বরিশালের পুলিশ সুপার তৌফিক মাহবুব চৌধুরী জানান, সরকারি টাকা আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগে তাকে বরখাস্ত করা হয়েছে ।
তিনি জানান, গত ১৬ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়। ইন্তেজার রহমানকে এখন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/
bdnews24