২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ২০ লাখ টাকার চোরাই কাঠ উদ্ধার

নগরীর বাকলিয়া এলাকার বলিরহাট থেকে শনিবার দুপুরে দক্ষিণ বন বিভাগ ও উপকূল রক্ষী বাহিনীর সদস্যরা প্রায় তিন হাজার ঘনফুট চোরাই কাঠ উদ্ধার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2007, 11:58 AM

Updated : 26 Aug 2022, 08:28 PM

চট্টগ্রাম, আগস্ট ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নগরীর বাকলিয়া এলাকার বলিরহাট থেকে শনিবার দুপুরে দক্ষিণ বন বিভাগ ও উপকূল রক্ষী বাহিনীর সদস্যরা প্রায় তিন হাজার ঘনফুট চোরাই কাঠ উদ্ধার করেছে। উপকূল রক্ষী বাহিনীর কর্মকর্তা আসাদুজ্জামান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কর্ণফুলী নদীর তীরবর্তী বলির হাট এলাকা থেকে এসব চোরাই কাঠ উদ্ধার করে। তবে ওই সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। সেগুন, গামারীসহ বিভিন্ন ধরনের গাছের প্রায় তিন হাজার ঘন ফুট এসব কাঠের আনুমানিক বাজার মূল্য ২০ লাখ টাকা বলে জানান তিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এমআই/১৭৫৯ ঘ.