২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারাদেশে বন্যাজনিত কারণে মৃতের সংখ্যা ৫৩৬

বন্যাজনিত কারণে ডায়রিয়া, চর্মরোগ, চোখের প্রদাহ ও শ্বাসকষ্টে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে। বৃহস্পতিবার দুপুর থেকে শুক্রবার দুপুর ২৪ ঘণ্টায় দশ হাজারেরও বেশি মানুষ এসব রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ের মধ্যে মারা গেছেন ২০ জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী, বন্যাজনিত কারণে এ পর্যন্ত মোট ৫৩৬ জনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2007, 05:42 PM

Updated : 26 Aug 2022, 08:28 PM

ঢাকা, আগস্ট ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বন্যাজনিত কারণে ডায়রিয়া, চর্মরোগ, চোখের প্রদাহ ও শ্বাসকষ্টে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে। বৃহস্পতিবার দুপুর থেকে শুক্রবার দুপুর ২৪ ঘণ্টায় দশ হাজারেরও বেশি মানুষ এসব রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ের মধ্যে মারা গেছেন ২০ জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী, বন্যাজনিত কারণে এ পর্যন্ত মোট ৫৩৬ জনের মৃত্যু হয়েছে। নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, শুক্রবার ২০ জনের মধ্যে ১৮ জনের মৃত্যু হয়েছে পানিতে ডুবে। এছাড়া একজন শ্বাসকষ্ট জনিত রোগে ও একজন সাপের কামড়ে মারা গেছেন। এছাড়া বন্যাজনিত কারণে এ পর্যন্ত মৃত ৫৩৬ জনের মধ্যে ৪৭৫ জন পানিতে ডুবে, সাপের কামড়ে ৩৪ জন, ডায়রিয়ায় ১৫ জন ও শ্বাসকষ্ট জনিত রোগে ১২ জন মারা গেছেন। এদিকে বন্যার পানি নামতে শুরু করলেও বৃষ্টির কারণে তা আবার বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বৃষ্টিতে নগরবাসীর দুর্ভোগও বেড়েছে। দুর্ভোগ পোহাতে হচ্ছে মহাখালীর কলেরা হাসপাতালে চিকিৎসা নিতে আসা ডায়রিয়া রোগি ও তাদের স্বজনদেরও। এ হাসপাতালটিতে ধারণ ক্ষমতার চেয়ে কয়েকগুণ বেশি রোগি আসায় গাড়ি রাখার স্থান ও হাসপাতাল ক্যাম্পাসের আরো দুটি জায়গায় তাবু খাটিয়ে রোগিদের চিকিৎসা দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার দুপুর থেকে শুক্রবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় সারাদেশে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা আগের দিনের চেয়ে কমেছে। ঢাকা বিভাগে আক্রান্তের সংখ্যা আগের দিনের চেয়ে শ' পাঁচেক কমে ২২৩৯ হয়েছে। সারাদেশে আক্রান্তের সংখ্যাও বৃহস্পতিবারের চেয়ে প্রায় পাঁচশ কমেছে। এই সময়ের মধ্যে সারাদেশে ৪১৪৭ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগের ২৪ ঘণ্টায় সারাদেশে তিন হাজার ৫৩৫ জন ভর্তি হওয়ার খবর পাওয়া যায়। মহাখালী কলেরা হাসপাতালে শুক্রবার রোগীর সংখ্যা কিছুটা কমেছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত ভর্তি হয়েছেন ৬৩৫ জন। গত এক সপ্তাহের মধ্যে শুক্রবারে রোগি আসার হার কিছুটা কম বলে চিকিৎসকরা জানান। এদিকে বন্যাদুর্গত এলাকাগুলোতে ডায়রিয়ার পাশাপাশি আরো কয়েকটি রোগের প্রার্দুভাব দেখা দিয়েছে। পানি নামতে শুরু করার পর এসব এলকায় নিউমোনিয়া, কাশি, বিভিন্ন চর্মরোগ, চোখের প্রদাহ ও অপুষ্টিজনিত রোগের প্রকোপ বেড়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী, শুক্রবার দুপুর পর্যন্ত শ্বাসকষ্টে ১৪১৯ জন, চর্মরোগে ১৪১৪ জন, চোখের প্রদাহে ৩৯০, আঘাত পেয়ে ১৯৩ জন এবং অন্যান্য রোগে আক্রান্ত হয়ে ৬ হাজার ১৬০ জন বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএইচএস/এফএইচবি/জেকে/২৩৩৬ ঘ.